এ মাসজিদের আকার আকৃতি, রাজকীয়তা, পরিচ্ছন্নতা, কারুকার্য নিয়ে বহু বাক্য রচনা করা যাবে। কিন্তু মাসজিদে নববীর মূল মাহাত্ম্যর পাশে এসব বিশেষণ যেন ম্রিয়মাণ হয়ে পড়ে।
নতুন সমাজব্যবস্থা ও সামাজিক নতুনত্বকে স্বীকার করে নতুন পন্থা আয়ত্ত করতে ইসলাম সমর্থ হয়েছে। তবে মানবিক অধিকারের মৌলিক ভিত্তিকে আপেক্ষিকতার কাছে বিকিয়ে দিয়ে দার্শনিক নৈরাজ্যবাদ ও সামাজিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়নি যা করেছিলো কম্যুনিজম।
মক্কায় দু’দিন থেকে একদিন খুব ভোরে আমরা বাসে করে মদীনা রওনা হলাম। রাতের অন্ধকারেও বেশ বোঝা গেলো যে, মক্কার মতো রুক্ষ নয় মদীনা। বরং কোথায় যেন কিছুটা লালিত্য রয়েছে।
খাঁচাগুলো স্বীকার করে না, তারা যে খাঁচা। এমনকি খাঁচার অধিবাসীরাও জানতে পারে না যে, তারা খাঁচায় আছে। একদল লোক নিজেদের পছন্দের খাঁচার গায়ে ‘মুক্তচিন্তা’ আর ‘মুক্তমন’ এর সাইনবোর্ড টাঙায়।
হাজ্জের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হলো ইব্রাহীম (আঃ) এর জীবনী। হাজ্জের যাবতীয় কর্মকাণ্ড তাঁর সুন্নাত ঘিরে আবর্তিত। তাই তাঁর সম্পর্কে কিছুটা না জানলে হাজ্জের মাহাত্ম্য পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়।