ইসলাম

শারি’আহ আইন: অত্যাচারীর ত্রাস

“ধর্মীয় স্বাধীনতা”র লোভনীয় ধারণাটা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা আদায়ের খুব ভালো হাতিয়ার ছিলো। ধর্মের এই প্রভাব কমে যাওয়াটা কি আসলেই রাষ্ট্রের সবাইকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে পেরেছে? নাকি এটা কর্তৃত্ব কায়েমকারী এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের কাছে নিছক ক্ষমতা হস্তান্তর?

রুধিরবরণা প্রাণঝরণা

ঋতুবতী নারীদের ইসলাম না-কি অবজ্ঞার চোখে দেখেছে! আমরা জানি না, এ কথাটা নাস্তিকরা কোন দলীলের ভিত্তিতে বলে। সেদিন এক স্বঘোষিত নাস্তিকের বই, আরেকদিন ওদের ব্লগেও এমন একটা লেখা নজরে পড়লো। ঋতুবতী নারীদের সম্পর্কে ইসলামের বিধান কি সত্যিই অমানবিক – যেমনটা নাস্তিকরা প্রচার করে থাকে? চলুন জেনে নিই।

জাযাকাল্লাহু খায়রান

প্রতিদান শব্দটি সাধারণ অর্থে দৃশ্যত পরিশ্রমের বা সাহায্যের বদলা বা বিনিময় হিসেবে ভাবতেই আমরা অভ্যস্ত। কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ প্রতিদান বা বিনিময় এভাবে নিশ্চিত হয় না। প্রতিদান তো সেটিই, যার মাধ্যমে মানসিক, দৈহিক, সামাজিক ও আরও অনেক বিষয়ের সামঞ্জস্য বিধান হয়।

রমাদ্বানের প্রস্তুতি: ভিন্ন চোখে দেখা

রমাদ্বানকে আমরা লাইট সুইচের মতো ভাবি। সুইচ দিলে যেমন সাথে সাথে লাইট জ্বলে, তেমনি রমাদ্বান আসলেই শয়তান বাঁধা পড়বে আর আমরা অটোম্যাটিক “ভালো মানুষ” হয়ে যাবো। অথচ বিষয়টা মোটেও এমন সহজ নয়। রমাদ্বানের যথার্থ হক আদায়ের চেষ্টা করতে হলেও আমাদের রজব মাস থেকেই প্রস্তুতি শুরু করা উচিত।

সংযমের মাস বনাম অপব্যয়ের মহোৎসব

আসন্ন রামাদ্বানেও নিশ্চয় দেখা যাবে ফ্যাশন শো, টিভিতে প্রতিদিন ঈদের মেক আপ টিপস নিয়ে প্রোগ্রাম ও ইফতারের রেসিপির অনুষ্ঠানে ছেয়ে যাবে প্রতিটি চ্যানেল। কিন্তু রামাদ্বান কি আদতে এসব অসংযম ও নতুন কাপড়ের প্রতিযোগিতার জন্য আসে? আল্লাহ্‌ আমাদের প্রতি বছর রিস্টার্ট বাটনে চাপ দিয়ে জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেন রামাদ্বানে।

বারাকাহ্ : আড়ালে থাকা একটি নিয়ামাহ্

আমাদের পার্থিব ব্যস্ততা ও লাগামহীন চাহিদা একটি বিষয়কে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আর এ বিষয়টি হচ্ছে মহান আল্লাহ্ তা'আলার পক্ষ হতে আমাদের প্রতি 'বারাকাহ্'। যা আল্লাহ্ সুবাহানাহু ওয়া তা'আলার পক্ষ হতে তাঁর বান্দার প্রতি বিশেষ এক দয়া।

শিকড়ের সন্ধানে – পর্ব: ০১

বনী ইসরাঈলদের সম্পর্কে জানার সবচেয়ে বড় প্রয়োজনীয়তা বোধ করি তাদের থেকে শিক্ষা নেওয়া। আমাদের মাঝে ওদের কাণ্ডকীর্তি নিয়ে ঠাট্টা তামাশা করার একটা প্রবণতা আছে যে, দেখো ওরা কেমন করতো। আমরা একবারও ভেবে দেখি না যে, অনুরূপ স্বভাব আমাদের মাঝে আছে কি না বা আমরাও তেমনটা করছি কি না।

কে আমি? কী আমার উদ্দেশ্য?

আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে প্রধান কারণ মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে কল্যাণের পথে আহ্বান করা। আর এই কল্যাণের পথে আহ্বান বলতে একমাত্র ইসলামের পথে আহ্বানকেই বুঝায়। কেননা এই ইসলামই একমাত্র ধর্ম, যা প্রকৃত ভালোর আদেশ দেয় আর সকল প্রকার মন্দ থেকে দূরে থাকতে বলে।

দাওয়াহ ও দাই’র বৈশিষ্ট্য

আমরা দাই’ জাতি। আমাদের জন্য দাওয়াহ ফরজে কিফায়া। আমরা যারা নিজেদের আল্লাহর দ্বীনের ধারক-বাহক মনে করি, আমাদের দৈনন্দিন জীবনের আদর্শ রাসূল ﷺ ও তাঁর সাহাবীরা ছাড়া আর কেউ হতে পারে না। একজন দাই’র উচিৎ রাসূল ﷺ এর মতো হওয়ার চেষ্টা করা।

নিজের ভুল, অন্যের ভুল

আল্লাহ তা’আলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, আমরা ভুল করবোই। ভুল না করা মানুষের বৈশিষ্ট্য নয়। কাজেই আমরা যে বারবার ভুল করে যাবো, এতে আশ্চর্যের কিছ...